বিশ্বরঙ’র আয়োজনে নীল উত্সব শুরু ১ জুলাই

আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:৪৯

 

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হূদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এই আষাঢ়ে সবার হূদয় পুলকে দুলিয়া ওঠে নবযৌবনা সবুজের সঙ্গে নীলের ছোঁয়ায়। নীল রঙ খুব সহজেই মনে শান্ত ভাব জাগিয়ে তুলে। নীল রঙ আভিজাত্য, শান্তি, একতা, সমপ্রীতি, প্রভৃতি ভাব প্রকাশে ব্যবহূত হয়। নীল হলো স্বপ্নদায়ক, স্রষ্টা, শিল্পী এবং উদ্ভাবকদের রঙ। নীল রঙ মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা মস্তিষ্ককে শান্ত রাখে এবং রক্তচাপ ও হূদস্পন্দনের হার কমাতে সাহায্য করে।

এই নীলকে বরণ করতেই বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বরঙ আয়োজন করেছে ‘নীল উত্সব’। সুদীর্ঘ ২৬ বছর ধরে উত্সব উদ্যাপনে বিশ্বরঙ বেশ এগিয়ে; সেই ধারাবাহিকতায় পহেলা জুলাই থেকে ৩১ জুলাই বিশ্বরঙ’র সকল শো-রুমে চলবে ‘নীল উত্সব’। এ উপলক্ষে শাড়ি, থ্রি-পিছ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতি থেকে নেওয়া নীল ফুলের অনুপ্রেরণায় ফ্লোরাল মোটিফ আর নীল, সাদা রঙের বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের অনবদ্য উপস্থিতি।

গরমের কথা মাথায় রেখে কাপড় ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়। আর পোশাকগুলোতে নীলের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি। ওয়েব পেজ www.bishworang.com এবং bishworangfanclub ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন আপনার পছন্দের পোশাকটি ।