অনলাইন কোরবানির হাট

আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:৪৯

 

বেঙ্গল মিট তাদের অনলাইন কোরবানির হাট পোর্টাল www.qurbani.bengalmeat.com লঞ্চ করেছে। গত ৬ বছরের অভিজ্ঞতা নিয়ে ৭ম বারের মতো তারা এ বছর কোরবানির আয়োজন করেছে। নিজস্ব সোর্সিংয়ের সম্পূর্ণ রোগমুক্ত গরু, বিশ্বমানের ও সার্টিফাইড মিট প্রসেসিং স্ট্যান্ডার্ড ও কল্ড চেইন বজায় রেখে ডেলিভারি—এসব মিলিয়ে বেঙ্গল মিট নিশ্চিত করে দেশের সবচাইতে নিরাপদ ও হালাল কোরবানি, ইউজার এক্সপেরিয়েন্সকে সহজ করতে প্রতি বছর এই পোর্টালে বেঙ্গল মিট নিয়ে আসে আপডেটেড প্রযুক্তি।

এই পোর্টাল থেকে গরু বাছাই, জবাই, প্রসেসিং, অনলাইন পেমেন্ট, ডেলিভারি অপশন— এ সবকিছুরই ব্যবস্থা রয়েছে। কোভিড-১৯ মাথায় রেখে গত বছর থেকে তারা ভাগের কোরবানিও চালু করেছে। ২১ জুন থেকে এই সাইট লাইভ হয়েছে। স্টক থাকা পর্যন্ত গরু কেনা ও প্রসেসিং উন্মুক্ত থাকবে। ডেলিভারির জন্য ঈদের ৫ম দিন পর্যন্ত এই সাইট লাইভে থাকবে।