মোটরবাইকপ্রেমীদের স্বপ্নপূরণে আকাশনীলের দুর্দান্ত অফারের মোটরবাইক পেলেন গ্রাহকরা। গত ২২ জুন রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে জমকালো ফেসবুক লাইভ ইভেন্টের মাধ্যমে প্রায় আড়াইশত গ্রাহকের মাঝে লটারির মাধ্যমে বাজাজ, ইয়ামাহা এবং হোন্ডার বিভিন্ন ধরনের মোটরবাইক হস্তান্তর করা হয়। বাইক হস্তান্তরের ঝামেলা এড়াতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশনীল অনলাইন শপিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান, ডিরেক্টর ইফতেহার-উজ-জামান রনি, বাইকার এবং দ্য আউটসাইডার খ্যাত ইউটিউবার আশরাফ উদ্দীন রাহাতসহ আকাশনীল অনলাইন শপিংয়ের কর্মকতা-কর্মচারি ও মোটরবাইক গ্রাহকরা।
