মেকআপে পারফেক্ট

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:২৮

দিনের মেকআপ আর সন্ধ্যার মেকআপ নিয়ে মাঝেমধ্যে কমবেশি সবারই একটু-আধটু সমস্যা দেখা যায়। খুব বেশি জমকালো মেকআপ যেমন দিনের বেলায় মানানসই নয়, ঠিক তেমনি সন্ধ্যার মেকআপ একেবারে সাদামাটা হলেও মানানসই হয় না। উজ্জ্বল অথচ মানানসই মেকআপের কয়েকটি পরামর্শ রইল আপনারই জন্য।

দিনের মেকআপ

l হালকা রংয়ের ফাউন্ডেশন বা ট্রান্সলুসেন্ট পাউডার গালের উপরের অংশকে হাইলাইট করতে ব্যবহার করুন। হালকা গোলাপি রং ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকে ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন। আর তৈলাক্ত ত্বকে হালকা ও ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন।

l চুলে খুব বেশি সাজের দরকার নেই। সাধারণত যেভাবে আঁচড়িয়ে রাখেন, সেভাবেই রাখুন।

l লম্বা চুলের অর্ধেকটা কোঁকড়ানো করুন এবং চুল খোলা রাখুন। দেখতে ভালো লাগবে।

l হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। মোহনীয় দেখাবার জন্য।

l ঠোঁটে ও গালে হালকা গোলাপি রঙের ব্লাশঅন বেছে নিন।

l সোনালি রংয়ের আইশ্যাডো চোখের পাতার ওপরের অংশে লাগান। খুব ভালো করে মিলিয়ে নিন। চিরাচরিত আইলাইনারের বদলে সিলভার ক্রেয়ান দিয়ে আউটলাইন করুন।

l লম্বা চুল খোলা রাখলে ভালো লাগবে দেখতে। আবার সামনের দিকের চুলগুলো সামান্য কোঁকড়ানো করতে পারেন। কিছুটা কপাল ঢাকা থাকবে।

l চোখের উপরে সোনালি ও রুপালি আইশ্যাডো দিলে আর অন্য কোনো রংয়ের আইশ্যাডো দেওয়ার দরকার নেই। শুধুমাত্র মাসকারা ব্যবহার করুন।

 

ঠোঁটে গ্লস ব্যবহার করুন

l চুলের এক রকম কাটের বদলে, বেছে নিতে পারেন বাউন্সি কার্লস।

l উজ্জ্বল রঙের নেল কালার ব্যবহার করতে পারেন। দেখতে খুব ভালো লাগবে।

l টিন্টেড ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যদি আপনি ত্বকে গমরঙা গ্লো চান।

l চোখে বাদামি রংয়ের কাজল দিয়ে এঁকে দিন।

l বাদামি রংয়ের নেলপলিশ ব্যবহার করতে পারেন।

l ঠোঁটের মেকআপের জন্য, হালকা গোলাপি, হালকা বাদামি রংয়ের লিপস্টিক বেছে নিন।

 

সন্ধ্যার মেকআপ

l রাতের মেকআপের ক্ষেত্রে স্মোকি আইজ সবচেয়ে ভালো মানায়। আইশ্যাডো দেওয়ার পর, কালো রংয়ের গাঢ় করে আইলাইনার উপরে লাগান। আর নিচে কালো রংয়ের কাজল পরুন। ইচ্ছা করলে গ্লিটার দেওয়া আইশ্যাডো বেছে নিতে পারেন। ব্রাশ দিয়ে চোখের কোণের আইশ্যাডো ভালো করে মিলিয়ে দিন। এরপর ভ্রূয়ের নিচের অংশে হাইলাইটার লাগিয়ে দিন।

l চুল সামান্য কোঁকড়ানো করে নিন। প্রাকৃতিকভাবেই যদি চুল কোঁকড়ানো হয়ে থাকে তাহলে তো কথাই নেই। চুলগুলোকে একটু উঁচু করে তুলে খোঁপার মতো বেঁধে নিন। আবার খুব টেনে বাঁধবেন না, এতে করে কপাল চওড়া দেখাতে পারে। 

l হালকা ব্রাউন রংয়ের ব্লাশার লাগিয়ে চিক হাইলাইট করুন। গাঢ় রংয়ের ব্লাশার বেছে নিন সন্ধ্যা বা রাতের সময়ের জন্য। পাউডার ব্লাশ তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো। আর শুষ্ক ত্বকের জন্য ক্রিম ব্লাশার ভালো। রাউন্ড ব্রাশ ব্যবহার করুন পাউডার ব্লাশ লাগানোর জন্য।

মডেল বুবলী