ইউপি নির্বাচন স্থগিত, দায়িত্বে বর্তমান জনপ্রতিনিধিরাই

আপডেট : ২৮ জুন ২০২১, ২২:০৮

করোনা ভাইরাসের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিরাই দায়িত্বে থাকবেন।

সোমবার (২৮ জুন) রাতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ  গণমাধ্যমকে এ তথ্য জানান। 

গত ৩ মার্চ প্রথমধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিলো ১১ এপ্রিল। কোভিড পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুনঃনির্ধারণ করে ২১ জুন করা হয়।

জুলাইয়ে ৭শ ইউপিতে ভোটের চিন্তা ইসির !

তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। বাকি ২০৪টি ইউপিতে গত ২১ জুন ভোট অনুষ্ঠিত হয়।

 

ইত্তেফাক/ইউবি