বাংলা একাডেমি প্রাঙ্গণে পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অমর একুশে গ্রন্থমেলায়’ বিকাশ অ্যাপে পেমেন্ট করে বই কিনলেই ক্রেতারা ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। একজন ক্রেতা বিকাশ অ্যাপে পেমেন্ট করলে বইয়ের প্রচ্ছদ দামের চেয়ে ৩২.৫ ভাগ কম দামে বই কিনতে পারবেন। বইমেলায় প্রকাশকরা ২৫ শতাংশ ছাড় দিয়ে থাকেন। এর সঙ্গে বিকাশ অ্যাপের ১০ শতাংশ ক্যাশব্যাক যুক্ত হয়ে এই আকর্ষণীয় অফার পাবেন ক্রেতা। মেলা চলাকালীন একজন ক্রেতা সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। -প্রেস বিজ্ঞপ্তি
