এসিআই লিমিটেড এর একটি অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড, ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল এর একমাত্র পরিবেশক হিসেবে যাত্রা শুরু করেছে। ফোটন কর্তৃক উত্পাদিত সকল প্রকার কমার্শিয়াল ভেহিক্যাল যেমন: ১-৩.৫ টন পিকআপ, ট্রাক, ডাবল কেবিন পিকআপ, মাইক্রোবাস, এসইউভি, ডাম্প ট্রাক, প্রাইম মুভার, ট্রানজিট মিক্সার ইত্যাদি এসিআই মটরস্ বিপনন শুরু করেছে। নিকট ভবিষ্যতে এসিআই মটরস স্থানীয়ভাবে কমার্শিয়াল ভেহিক্যাল সংযোজনে ও উত্পাদনে যাওয়ার পরিকল্পনা করছে। সম্প্রতি এসিআই মটরস এর প্রধান কার্যালয়ে ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল বিক্রয়শুরু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসিআই লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এসিআই মটরস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফ এইচ আনসারীসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
