তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সম্মেলন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

মাহফুজ সভাপতি, রিপন সম্পাদক

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাসে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সম্মেলন শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মাহফুজ শিকদারের সভাপতিত্বে উক্ত সম্মেলনের উদ্বোধন করেন সাবেক ডেপুটি এটর্নি জেনারেল ও বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা (উত্তর) জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল বশর ভান্ডারী। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের প্রাতিষ্ঠানিক সমন্বয়কারী মোহাম্মদ শহিদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা (উত্তর) জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম সোহেল, কুমিল্লা (উত্তর) জেলা কৃষকলীগের সহ-সভাপতি রাজা মিয়া সওদাগর, বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা (উত্তর) জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোতাহের হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জানে আলম জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমূখ।

সম্মেলন শেষে মো. মাহফুজ শিকদারকে সভাপতি, মাহাবুব আলম রিপনকে সাধারণ সম্পাদক ও সামছুদ্দিন আহম্মেদ সাগরকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।