মগবাজারে বিস্ফোরণ: অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হত্যা মামলা

আপডেট : ২৯ জুন ২০২১, ১২:৪৪

রাজধানীর মগবাজার বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে রমনা থানায় মামলা করেছে।

আজ মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাদী হয়ে রমনা থানায় এই মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‌‘এই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।’ 

মগবাজারে বিস্ফোরণ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

রবিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৯ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭, হলি ফ্যামিলিতে আহত ২ জন, আদ দ্বীন হাসপাতালে আহত ৩ জনসহ মোট ৬৬ জন চিকিৎসাধীন।

ইত্তেফাক/কেএইচ/কেকে