রাজধানীর পল্টন জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্টে সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের গায়ে মোটরসাইকেল উঠিয়ে দিয়েছেন ইউসুফ নামে এক চালক।
পরে আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ইউসুফকে নিজেও আহত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

মোটরসাইকেল চালক ইউসুফ জানিয়েছেন, যাত্রী নিয়ে নতুন বাজার থেকে মতিঝিল যাচ্ছিলেন। পল্টন জিরো পয়েন্ট এলাকায় এলে পুলিশ সিগন্যাল দেয়। জরিমানা থেকে বাঁচতে দ্রুত পালাতে গিয়ে এক পুলিশ সদস্যের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। দুর্ঘটনার পর তার সঙ্গে থাকা যাত্রী পালিয়ে যান। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। ইউসুফের কাঁধের ডান জয়েন্ট ফেটে গেছে। ভয়ে পালাতে গিয়েই এমন ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/ইউবি
