শরণখোলায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলা আঞ্চলিক মহাসড়কে ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া (পহলানবাড়ী) এলাকায় গতকাল রবিবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয়  (৪৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছিন্নভিন্ন লাশটি  ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন পাগলী বেশে উপজেলার বিভিন্ন এলাকায় সে ঘোরাফেরা করেছে বলে এলাকাবাসীরা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে সড়কে চলার সময় দ্রুতগামী ট্রাক বা ভারী যানবাহন তাকে চাপা দিয়ে গেছে।