বর্ধিত সভা না করে চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪

কিশোরগঞ্জে প্রতিবাদ সভা

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জ উপজেলায় বর্ধিত সভা না করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর তালিকা করায় প্রতিবাদ সভা করেছে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠন। রবিবার উপজেলা শহরের পুরাতন পানি উন্নয়ন বোর্ড চত্ত্বরে ওই সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল বলেন, আমরা মোট ১৩ জন মনোনয়ন প্রত্যাশির প্রস্তাবনা পেয়েছিলাম। প্রয়োজনীয় কাগজপত্রসহ সকলকে আবেদন করতে বলায় ১১ জনের আবেদন পাওয়া যায়। সভাপতিসহ একমত হয়ে ওই ১১ জনের নামের তালিকা জেলা নেতৃবৃন্দের কাছে পাঠিয়েছি। অবশিষ্ট রফিকুল ইসলাম সাজু এবং শাহ্ মোহাম্মদ আবুল কালাম বারী পাইলট আমাদের কাছে আবেদন করেননি। এ কারণে তাদের নামের তালিকা পাঠানো সম্ভব হয়নি। এখন তারাই ওই প্রতিবাদ সভা ডেকেছেন।