ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, আইন ও মানবাধিকার সম্পর্কিত গ্রন্থের প্রণেতা ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। বর্তমানে এ ইউনিভার্সিটিতে প্রায় সাত হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছেন ।
সম্প্রীতি দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট র্যাঙ্কিং’-এর এক জরিপে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে র্যাঙ্কিং-এর দিক থেকে ৭ নাম্বার স্থানে পৌঁছতে সক্ষম হয়েছে। ইউনাইটেড ন্যাশন এর ‘সাসটেইনবল ডেভলপমেন্ট গোল’ এর ভিত্তিতে দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট র্যাঙ্কিং প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালগুলোর মূল্যায়ন করে থাকে।
এ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে সমাজবিজ্ঞান কোর্স চালু রয়েছে। সমাজবিজ্ঞান কোর্স বিজ্ঞানভিত্তিক বলে এখানে গুরুত্ব সহকারে পাঠদান করা হয়। ফলে, সমাজ বিজ্ঞার কোর্সে অধ্যায়ন করে চাকরির বাজারে এখানকার শিক্ষার্থীরা নিরাশ হচ্ছে না। সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আবদুর রহীম মোল্লা বলেন, এ কোর্সটি গবেষণাধর্মী, গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন সক্ষম। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান কোর্সে গবেষণাধর্মী পাঠদান দেওয়া হয়। তাই এখানকার শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অজর্ন করতে পারছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শওকত আরা হোসেন বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞানের ডীন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, যুগোপযোগী চাহিদা সঙ্গে মিল রেখে এখানে সমাজবিজ্ঞান কোর্স পরিচালিত হয়ে আসছে। তাই অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটি তুলনায় এখানকার শিক্ষীর্থীদের কর্মজীবনে সফলতা বেশি।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি জানান, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। তাই অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এখানে টিউশন ফি কম। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এস কিউ পাটোয়ারী জানান, ‘নলেজ ইজ পাওয়ার’— এ স্লোগান নিয়ে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আরো জানতে ০১৯৩৯৮৫১০৬০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। আমরা টিউশন ফি কম নিলেও লেখাপড়ার মানের দিক থেকে কখনও ছাড় দিই না। এখানে চার বছরের ইংরেজি বিএ অনার্স কোর্সের ফি নেওয়া হয় দুই লাখ টাকা। চার বছরের বি.এস.এস (সম্মান) কোসের্র ফি এক লাখ ১২,০০০ টাকা। এম.এস,এস (সমাজবিজ্ঞান) এক বছরের কোর্সের জন্য নেওয়া হয় ৩৫, হাজার টাকা। এম.এস,এস (সমাজবিজ্ঞান) ২ বছর বছরের কোর্সের জন্য নেওয়া হয় ৫৫ হাজার টাকা। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ঢাকার বাড্ডার সাঁতারকূলে স্থাপন করা হয়েছে। সেখানে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও মনোমুগ্ধকর পরিবেশে রয়েছে দুটি বিশাল ভবন। স্থায়ী ক্যাম্পাস ছাড়াও বনানী ও গ্রিন রোডে দুটি ক্যাম্পাস রয়েছে। ওয়েব সাইট :www.diu.ac
