পাকুন্দিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মতবিনিময় সভা করেছেন নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি মোঃ শফিকুল ইসলাম শফিক।

শনিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের মানুষ নিয়ে এ সভার আয়োজন করা হয়। নারান্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পপতি এম.এ.মান্নান মানিক। এছাড়াও এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের অর্থ সম্পাদক হুমায়ুন কবীর, ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির যুগ্ম সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।