সংলাপ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৯:২৭

 

সোহেল রানা

 

কে করে সংলাপ তা জানো

বলবে ঠিকই কেন নয়

তুমিও করো আমিও করি

করছে সবাই বিশ্বময়।

 

হয়তো ধরন ভিন্ন হবে

ইস্যুও হবে সত্-অসত্

কেউ তা নিজের পক্ষে নেবে

কেউ জানাবে ভিন্ন মত।

 

যেমন ধরো স্বামীর সাথে

বউয়ের কোনো সংলাপে

জয়-পরাজয় কার হবে তা—

বলতে না কার বুক কাঁপে?

 

কিংবা দেশের রাজনীতিরই

বলতে কথা হয় যদি

লক্ষ্য থাকে সংলাপেতে

করতে দখল মসনদ-ই।

 

মসনদেরই লক্ষ্য সবার

থাকছে এবং থাকবে ঠিক

সে সংলাপে আদৌ কি লাভ—

ছুটেও পাবে দিগ্বিদিক!