দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা

আপডেট : ৩০ জুন ২০২১, ১৫:০৭

দেশের কোথাও কোথাও আজ ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে আগামী ৭২ ঘণ্টায় কমতে পারে বৃষ্টিপাত।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, রংপুর, বরিশাল,  চট্টগ্রাম  ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, হিমালয়ের পাদদেশীয়, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত  বিস্তৃত রয়েছে।

বৃষ্টি হতে পারে আরও ৩ দিন

এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

ইত্তেফাক/এমআর