বিএনপি নেতা আসলাম চৌধুরী রিমান্ডে

আপডেট : ৩০ জুন ২০২১, ১৩:৫৮

রাজধানীর রমনা থানার নাশকতা মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৩০ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।

বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে রাশেদ চিশতীকে
 
জানা যায়, বুধবার রমনা থানার নাশকতা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহফুজুল হক ভুঁইয়া মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসলাম চৌধুরীর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৩ সালে রমনা থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ইত্তেফাক/কেকে