উপজেলা পরিষদ নির্বাচন
বিশেষ প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার সকাল সকাল ১০টা থেকে ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে জেলা ও উপজেলা থেকে প্রেরিত নামের তালিকা অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।
মনোনয়ন বোর্ডের যৌথসভা ৮ ফেব্রুয়ারি
আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার বিকাল সাড়ে ৪টায় একই স্থানে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। সভা দুটিতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
