নৌকাডুবিতে অন্তঃসত্ত্বাসহ ৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২১, ১৮:৪৬

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৭  অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন অন্ত:স্বত্তা নারীও আছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষ।

সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা যায়, ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে ৫ মাইল দূরে ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে এ ঘটনা ঘটে। নৌকাটির ৪৬ জনকে জীবিত উদ্ধার করে ভূমধ্যসাগরীয় দ্বীপটিতে নিয়ে যাওয়া হলেও ৯ আরোহী এখনও নিখোঁজ বলে জানিয়াছেন নৌকাডুবির ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ইতালীয় কর্মকর্তা লুইগি প্যাট্রোনাজ্জিও।

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

তার ভাষ্যমতে, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী ৮ মিটার দীর্ঘ নৌকাটি লাম্পেদুসা দ্বীপের কাছে উল্টে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা সেখান থেকে অন্য ৪৬ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে লাম্পেদুসা দ্বীপে ফিরিয়ে নিয়ে আসেন।

তিনি আরো বলেন, এই অভিবাসনপ্রত্যাশীরা তিউনিশিয়া থেকে যাত্রা শুরু করেছিল বলে ধারণা করা হচ্ছে। লাম্পেদুসার মেয়র টোটো মার্টেলো বলেছেন, ভূমধ্যসাগরের সর্বশেষ নৌকাডুবির এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।

Migrant-Boat Capsize in the Mediterranean: Can we stop such tragedies from  recurring? | The Daily Star

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষকে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিতে দেখা যাচ্ছে।

অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে ঢোকার অন্যতম প্রধান পথ ইতালিতে মাঝে এই আগমনের সংখ্যা কিছুটা কমলেও, এ বছর আবার তা বাড়তে শুরু করেছে।

ইত্তেফাক/এএইচপি