কলমাকান্দায় ৬৩ বস্তা সার জব্দ এবং জরিমানা আদায়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

কলমাকান্দা উপজেলায় ৬৩ বস্তা সার পাচারকালে জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ব্যাপারে নগদ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।  গত শনিবার রাতে উপজেলার বিশরপাশা বাজার দিয়ে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হামিদপুর বাজারে ইউরিয়া ৪৫, টিএসপি ১৫ ও এমওপি ৩ বস্তা সার পাচার হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। নিয়োগপ্রাপ্ত বিসিআইসি অনুমোদিত সার ডিলার মোঃ জহিরুল ইসলাম মোস্তফা, হাজি হোসেন আলী ও সাব ডিলার মেহেদি হাসান খোকন, মো. মোস্তাকিম মিয়া এবং মধ্যনগর থানার হামিদপুর বাজারের ব্যবসায়ী তরিকুলসহ পাঁচজনের সম্পৃক্ততা থাকায় চলতি বোরো মৌসুমে নিজ ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অন্য এলাকায় কালোবাজারে বিক্রি করছেন।