জাতীয় পার্টি (কাজী জাফর)
ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিসিডিয়াম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক যৌথ সভা গতকাল রবিবার পার্টির গুলশানস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি.আই.এম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে সভায় সর্বসম্মতিক্রমে মোস্তফা জামাল হায়দারকে চেয়ারম্যান ও জাফরউল্লা খান চৌধুরী (লাহরী)-কে মহাসচিব নির্বাচিত করা হয়। সভায় পরবর্তী জাতীয় কাউন্সিলে এই সিদ্ধান্ত অনুমোদন সাপেক্ষে কমিটির অন্যান্য পদগুলোও ঃ পুনর্বিন্যাসের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মোস্তফা জামাল হায়দার।
সভায় অপর এক প্রস্তাবে আগামী কাউন্সিলে পার্টির গঠনতন্ত্র সংশোধন করে যুগোপযোগী করার লক্ষ্যে নওয়াব আলী আব্বাস খানকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, লুত্ফর রহমান চৌধুরী হেলাল, নওয়াব আলী আব্বাস খান, আনোয়ারা বেগম, এ্যাডভোকেট মুজিবর রহমান, এ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, এ্যাডভোকেট হোসনে আরা আহসান, আনিসুর রহমান মানিক, জাফরউল্লা খান চৌধুরী (লাহরী), এ্যাডভোকেট মোহাম্মদ সফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ সেলিম মাস্টার প্রমুখ।
