ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) তাদের স্থায়ী ক্যাম্পাস মোহাম্মদপুরে শনিবার স্প্রিং ওরিয়েন্টেশন ২০১৯ আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস রুবানা হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য মিস জুডিখা ওলমাথার। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, উপ-উপাচার্য অধ্যাপক সামশাদ মর্তুজা। এছাড়াও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও ইউল্যাব কমিউনিকেশনস অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ইউল্যাব সংস্কৃতি সংসদসহ ইউল্যাবের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাণবন্ত গান পরিবেশনার মধ্যদিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়। -প্রেস বিজ্ঞপ্তি
