ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১০

সভাপতি জাহেদুল, সম্পাদক আজাদ

ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশন এর ২০১৯-২০২০ মেয়াদের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইজীবী পরিষদের নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। কার্য-নির্বাহী পরিষদের ১৭ জনের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে ১৫ জন নির্বাচিত হয়েছেন।

উত্সবমুখর পরিবেশে গত ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলে নির্বাচিতরা হলেন: সভাপতি- মোঃ জাহেদুল ইসলাম (জাহিদ), সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিবুর রহমান মিহির, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন (২), সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ (২), কোষাধ্যক্ষ- মোঃ ইমারত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মিয়া, সাংস্কৃতি সম্পাদক আফরোজা খানম (পপি) ও দপ্তর সম্পাদক আবু  বকর হাওলাদার এবং নির্বাহী সদস্য যথাক্রমে- মোঃ মশিহুর রহমান (সেলিম), মোঃ সহিদ হোসেন ঢালী, মোঃ নাহারুল ইসলাম, মোঃ সামসুর রহমান, মোঃ সেলিম নেওয়াজ চৌধুরী, মোঃ আব্দুল আউয়াল ও মোঃ কামরুল ইসলাম নির্বাচিত হন এবং সর্বদলীয় আইনজীবী ঐক্য প্যানেল থেকে পাঠাগার সম্পাদক- মোঃ আল মামুন হাওলাদার ও নির্বাহী সদস্য মোসাম্মত্ আয়েশা ছিদ্দিকা নির্বাচিত হন। -প্রেস বিজ্ঞপ্তি