রাজধানীর মগবাজারের বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন নুরুন নবী (৩০) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনা মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুন্নবীর শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। জানা গেছে, নুরুন্নবী পেশায় একজন ভ্যানচালক। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তার স্ত্রী ও ছয় বছরের এক ছেলে রয়েছে।
রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইত্তেফাক/এসজেড
