স্থপতি তানভীর করিম আর নেই

আপডেট : ০১ জুলাই ২০২১, ১৫:০১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ইন্তেকাল করেছেন স্থপতি মোহাম্মদ তানভীর করিম। গত ২৯ জুন ৭৪ বছর বয়সে পৃথিবী ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মোহাম্মদ তানভীর করিম ১৯৪৭ সালে ঢাকায় জন্মগ্রহণ ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে স্থপতি হিসেবে পেশাদার জীবন শুরু করেন।

আগামীকাল শুক্রবার ডালাস শহরের প্ল্যানো মসজিদে তার জানাজার নামাজ হবে বলে জানা গেছে। তার পরিবারের সদস্যরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ইত্তেফাক/টিআর