মুহম্মদ আনিসুল হক
২ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ১৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২০ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : চন্দ্র। আপনার শুভ সংখ্যা :২। শুভ বার :সোমবার। শুভ রত্ন :মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আইনি ঝামেলা থেকে দূরে থাকুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কোনো সত্ লোকের পরামর্শে উপকৃত হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। ব্যাবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুদের দুর্বল ভাববেন না। কর্মস্থলে ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। মনের মানুষকে মনের কথা বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বজায় রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
