বঙ্গ রাখাল
কপালে হাত রেখে বলতে পারি—
আমিও একদিন তোমাদের ছাড়িয়ে যাব
জলজোছনায়— মেছোদের বাড়িতে নাড়ার আগুনে
জীবনকে পুড়িয়ে কবিতা ক্যানভাসে
জোহরার জীবন লেখি...
জোহরা মূলত কবিতার অন্য নাম
কল্পনার খামে মোড়ানো নীরবতার এক তীক্ষ্মফলা
পরিবার হারানো কিংবা ছেড়ে গণতান্ত্রিক হয়ে আমি
দ্বিধার গন্ধম মেখে— দু চোখে ভাসায় চিত্রার অবারিত ধারা...
ভাঙন ধুকধুকানি কৃষক বুকে— নির্বাক ডুবজল।
