বৃহস্পতিবার

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:০০

বাশার মাহফুজ 

 

অপেক্ষার ওম পকেটে ভরে হেঁটে গেছি    

যখন আপনি দু’চোখে রাত খুঁজছেন

তখন আমার দুপুর বারোটা!

 

শীত রেখে ট্রেন চলে যায়

বৃহস্পতিবার দাঁড়িয়ে থাকে একা

টুপটাপ শিশিরের মতো ঝরে পড়ে মুখোশ। 

 

প্রাগৈতিহাসিক রাতগুলো কাঁদছে

দেয়ালের ফিসফাস গল্পগুলো কাঁদছে—

এমন পরিত্যক্ত কান্নায় ভেজা মাটিতে ক্যাকটাসের জন্মদিন।

পাঁচিল ভর্তি আগাছা ফুটবার ফুলদিন।

 

মুখভর্তি উসকো-খুসকো বেদনারা ঝরে গেছে

ধুলোয় মেখে আছে সবগুলো বৃহস্পতিবার!