ইষ্টিকুটুম

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:১০

উত্তম মিত্র

 

কুটুম কুটুম ডাক পাড়ি

কুটুম যাবে মা’র বাড়ি

বৌ কুটুমের কানে দুল

খোঁপায় বাঁধা গোলাপফুল।

 

হাতে সোনার কাঁকন বালা

ঝিকমিকানো পুঁথির মালা

ঢাকাই শাড়ি রঙিন বেশ

এলিয়ে দিঘল কালো কেশ।

কালো কেশে খুশবু তেল

ছন্দ তুলে ছুটলো রেল

রেল ছুটেছে কার বাড়ি

বৌ কুটুমের মা’র বাড়ি।