ফুটপাতে নবজাতকের লাশ

আপডেট : ০১ জুলাই ২০২১, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

ইডেন মহিলা কলেজের গেটের পাশের ফুটপাত থেকে তোয়ালে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে লালবাগ থানার এসআই তারেক আজিজ বলেন, পলাশীর মোড় থেকে আজিমপুরের দিকে যেতে ইডেন মহিলা কলেজের গেটের পাশের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি মেয়ে শিশুর।

তিনি আরো বলেন, ফুটপাতে একটি নবজাতক পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে তিনি নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।