হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার হোমনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে নেমেছেন স্কাউট সদস্যরা। চৌরাস্তা মোড়ে অবস্থান নেওয়া খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের সদস্য নাসরিন সুলতানা বলেন, শুধুমাত্র প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। ভোর থেকেই রাস্তায় অবস্থান নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা লকডাউন কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কাউটদল থাকায় একটি রাস্তার মোড়ে দুই-এক জন পুলিশ সদস্য দিলেই চলে।
