বেগম খুরশিদা হক
গতকাল ৩ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী, বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুইটিং এজেন্সিস (বায়রা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও দারিদ্র্য বিমোচনের প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি (পলওয়েল) মরহুম এম এ হকের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী বেগম খুরশিদা হকের অষ্টম মৃত্যুবার্ষিকী ছিল। এ উপলক্ষে মরহুমার বড় মেয়ে রেহানা আশিকুর রহমানের বনানীর বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া এতিমখানায় অনাথ ছেলে-মেয়েদের খাওয়ানো ও মসজিদে মরহুমার রুহের মাগফিরাত চেয়ে মোনাজাত করা হয়।
ড. এ আর মল্লিক
আজ ৪ঠা ফেব্রুয়ারি বিশিষ্ট শিক্ষাবিদ চ.বি. প্রতিষ্ঠাতা উপাচার্য, ৭১, ইন্টেলিজিনসিয়া প্রেসিডেন্ট বাংলাদেশের প্রথম শিক্ষা সচিব, ভারতে প্রথম রাষ্ট্রদূত, দেশের প্রথম টেকনোক্র্যাট অর্থমন্ত্রী ও এডিপির নির্বাচিত চেয়ারম্যান ড. এ. আর মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রাম রাজাপুর, ধামরাই আর কে বি মল্লিক স্কুল/কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আজ এতিম ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য বিতরণের কর্মসূচি রয়েছে।
