‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ট্রাম্প’

আপডেট : ০২ জুলাই ২০২১, ২৩:৩৪

ইত্তেফাক ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সেরা প্রেসিডেন্ট কে তা জানতে একটি জরিপ পরিচালনা করা হয়। এই জরিপেই ট্রাম্প একেবারে নিচের দিকে স্থান পান। এছাড়াও তিনি নেতৃত্বের ক্ষেত্রে গত ১৫০ বছরের মধ্যে সবচেয়ে কম স্কোর পেয়েছেন। শতাধিক প্রেসিডেন্টের ওপর জরিপ চালানো হয়েছে। খবর স্কাই নিউজের

সি-স্প্যানের ‘হিস্টোরিয়ান সার্ভে অব প্রেসিডেন্সিয়াল লিডারশিপ’ শীর্ষক জরিপে যুক্তরাষ্ট্রের এককমেয়াদি এই প্রেসিডেন্ট ৪৫ জন সাবেক রাষ্ট্রপ্রধানের মধ্যে ৪১তম স্থান দখল করেছেন। ১৪০-এরও বেশি ইতিহাসবিদের একটি দল দ্বারা পরিচালিত এই সমীক্ষায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের নেতৃত্বের ১০টি গুণাবলী বিবেচনা করা হয়েছে। যেমন জনসাধারণের অনুপ্রেরণা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সংকটকালীন নেতৃত্ব। ২০০০ সাল থেকে সি-স্প্যান হোয়াইট হাউজ প্রশাসনের প্রতিটি পরিবর্তনের পর সমীক্ষা করে আসছে।  বুধবার সি-স্প্যান টুইট করে জানায়, ২০২১ জরিপে অংশ নেওয়া ইতিহাসবিদের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উত্তরদাতা বেছে নেওয়ার ক্ষেত্রেও বৈচিত্র্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বছরের জরিপের ফলাফলে শিক্ষাবিদদের মধ্যে ট্রাম্পের অবস্থান সম্পর্কে বিভেদ এবং তার অনুসারীরা কীভাবে তার রাষ্ট্রপরিচালনা দেখেছেন, তার ইঙ্গিত দেয়। ইতিহাসবিদরা তাকে পুনর্গঠনের পর থেকে যে কোনো প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্পকে সর্বনিম্ন অবস্থানে রেখেছেন। যদিও তিনি তার দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছেন এবং ২০২৪ রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নের জন্য শীর্ষ স্থানে রয়েছেন। ইতিহাসবিদরা ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। তারা বলছেন, নেতৃত্বের ১০টির মধ্যে দুটি গুণই তার মধ্যে নেই। সেই দুটি হচ্ছে, নৈতিক কর্তৃত্ব এবং প্রশাসনিক দক্ষতা।