মোদী ও মমতাকে ক্ষমতা থেকে সরানোর আহবান সিপিএমের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০০

g কলকাতা প্রতিনিধি

আগে দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে এবং পরে পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। গতকাল রবিবার কলকাতার ব্রিগেডের সমাবেশে এই ডাক দেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থতা নিয়ে সমাবেশে আসলেও মঞ্চে গিয়ে বক্তৃতা দিতে পারেননি তিনি। ছিলেন দর্শকদের সারিতে।

সমাবেশে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মোদীকে আক্রমণ করে বলেন, দেশকে লুটছে এমন চৌকিদার চাই না। দিল্লি থেকে মোদীকে ক্ষমতাচ্যুত করবে বাংলার জনগণ। নীতির জন্যই মোদীকে সরাতে চাই। দেশে লুটতরাজ চলছে। নির্দোষদের নির্মমভাবে খুন করা হচ্ছে। বাংলাতেও বিদ্বেষের বাতাবরণ তৈরি হয়েছে। তিনি বলেন, পুরো দেশের বিশ্বাস হয়ে গেছে, বাংলার জনগণ রাজ্য থেকে দিদিকে (?মমতা)? হটাবে। বিজেপি ও তৃণমূলকে হটাতে হবে- এটাই আমাদের সংকল্প।