বাড়ির সামনে হেঁটে বেড়াচ্ছে কুমির

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০:০১

বিশালাকারের একটি কুমির ঘুরে বেড়াচ্ছে বাড়ির সামনের সরু রাস্তা দিয়ে। পেছনে হেঁটে আসছে উৎসুক মানুষ। এমন ঘটনা প্রত্যক্ষ করেছে ভারতের কর্ণাটক রাজ্যের দান্দেলির মানুষ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, সেখানকার কোগিলবান গ্রামের সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কুমির।

Giant crocodile strolls through Karnataka village

ঐ গ্রামটি দান্দেলি বন্যপ্রাণী অভয়াশ্রমের কাছে অবস্থিত। অভয়াশ্রমটিতে রয়েছে বেশকিছু প্রাণী। টুইটারে বন কর্মকর্তাদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কুমিরটি হালকা চালে সরু রাস্তা দিয়ে হাঁটছে। উত্সুক গ্রামবাসী দূর থেকেই অনুসরণ করছে তাকে। তবে কুমিরটি গ্রামের কাউকে আঘাত করেছে বলে জানা যায়নি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পরে বন কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করেন আর কাছের একটি নদীতে অবমুক্ত করে দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আরো বেশকিছু প্রাণী ভারতের গ্রামের রাস্তায় চলে আসার ভিডিও ছড়িয়ে পড়েছে।

ইত্তেফাক/টিআর