জিমেইলে একজন ব্যবহারকারীর জন্য বিনামূল্যে ১৫ গিগাবাইট ব্যবহারের সুবিধা দেওয়া হয়ে থাকে। বর্তমান সময়ে যোগাযোগের মাধ্যম হিসেবে মেইলকেই অনেকে ব্যবহার করে। এরই কারণে অল্প সময়ে হয়তো এই ১৫ গিগাবাইট জায়গা পূর্ণ হয়ে যায়। অনেকেই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। এই সমস্যা সমাধানেরও উপায় রয়েছে। আপনি চাইলে বিনামূল্যে জিমেইলের এই জায়গাকে আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এজন্য প্রথমে আপনাকে জিমেইল লগইন করতে হবে। এর পর ইনবক্সে প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে নিচের দিকের অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এখন নিচের দিকে ফাইল সাইজ অপশনে গিয়ে ফাইল সাইজ করুন এবং has:attachment অপশনটি নির্বাচন করুন। ওখানে মেগাবাইট, কিলোবাইট অটশন দেখতে পাবেন। পছন্দ মতো আপনার অপশনটি বেছে নিন। এখন আপনার ব্যবহূত জিমেইলে জায়গা বেড়েছে। চাইলেঅবাঞ্চিত কিছু মেইল ফেলেও দিতে পারেন।
