মোদি-মমতার জন্য ২৬০০ কেজি হাড়িভাংগা আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৭:০৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬৫ মণ (২,৬০০ কেজি) আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

No description available.

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দোপধ্যায়কে  ২৬০ কার্টুনের এ আমের  চালানটি পাঠায় বাংলাদেশি ঢাকা মেট্রো ডি-১২-৩৩২৩ নং কাভার্ডভ্যানে। এটা বাংলাদেশের বিখ্যাত রংপুরের হাড়িভাংগা আম। ঢাকার রফতানি কারক প্রতিষ্ঠান এগ্রোভিশন প্রাইভেট লি. এর মাধ্যেমে বেনাপোল নোম্যন্সল্যান্ডে আমের এ চালানটি আসে। 

No description available.

এ সময় বেনাপোল নো ম্যানস ল্যান্ডে ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মুহাম্মাদ সামিউল উপহারের ২৬০০ কেজি (২৬০ কার্টন) আম গ্রহণ করেন। 

বাংলাদেশের পক্ষে এ সময় নো ম্যানস ল্যান্ডে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস হাউসের উপকমিশনার অনুপম চামকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মানুন কবির তরফদার, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ও বিজিবির সদস্যরা।

ইত্তেফাক/এনএ