করোনাকালে আর্থিক অনটনে দিনমজুরের আত্মহত্যা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০২:৪৩

মুন্সীগঞ্জ সদরে দ্বীন ইসলাম (২৫) নামের এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনার কারণে কাজ না থাকায় দ্বীন ইসলামের সংসারে অভাব অনটন লেগে ছিলো। সংসার চালতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এ নিয়ে স্ত্রী শাহিদা বেগমের সাথে ঝগড়া চলছিলো তার। রবিবার সকালে আবারো তাদের ঝগড়া লাগে। এ সময় স্ত্রী শাহিদাকে ঘর থেকে বের করে দেয় দ্বীন ইসলাম। পরে দরজা আটকে ঘরের আড়ার বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশকে খবর দিলে পড়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

No description available.

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, বিভিন্ন বিষয়াদি নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ার কারণে দ্বীন ইসলাম আত্মহত্যা করেছে। খবর পেয়ে দুপুরের তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন করোনায় তার কাজ না থাকার বিষয়টি আমার জানা নেই।

ইত্তেফাক/এসজেডপ