টাঙ্গাইলের গোপালপুরে লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানে হালখাতা করার অভিযোগে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী মেসার্স পাল টেডার্সের প্রো. গোপাল চন্দ্র পালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে কোনাবাড়ী বাজারে কীটনাশকের ব্যবসায়ী।
রবিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় ওসি মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
ইউএনও মো. পারভেজ মল্লিক জানান, করোনার সংক্রামক রোধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, বর্তমানে গোপালপুর উপজেলায় করোনা পজিটিভিটি রেট শতকরা ৬৯.৬৯।
ইত্তেফাক/এসজেড
