নারায়ণগঞ্জের কাঁচপুরের আল নূর পেপার মিলের গ্যাসলাইনের রাইজারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়েছেন কারখানার চার নিরাপত্তা কর্মী। আজ রবিবার (৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ চারজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। তাদেরকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরেফিন সিদ্দিক বলেন, ‘কারখানায় টানা গ্যাসলাইনের রাইজার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে রাইজারের পাশে থাকা সিকিউরিটি গার্ডের চার সদস্য আসাদুজ্জামান, ফারুক মিয়া, মোস্তাফিজুর রহমান ও তৌহিদ মিয়া দগ্ধ হন।’
ইত্তেফাক/কেকে
