বইমেলায় ইশতিয়াক আহমেদের উপন্যাস ‘সাদা প্রাইভেট’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪০

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক ইশতিয়াক আহমেদ রচিত উপন্যাস ‘সাদা প্রাইভেট’। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

ইশতিয়াক আহমেদ একাধারে লেখক, গীতিকার, নির্মাতা, সাংবাদিক। তার লেখায় বরাবরই উঠে আসে দৈনন্দিন জীবনের সাধারণ সূক্ষ্ম সুক্ষ্ম বিষয়গুলো, উঠে আসে যাপিত জীবনের রস। ২০১৮ বইমেলায় ইশতিয়াক আহমেদের উপন্যাস ‘ল্যান্ডফোন’ ছিল শীর্ষ বিক্রিত বইগুলোর একটি।

আরো পড়ুন: র‌্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

‘সাদা প্রাইভেট’ উপন্যাস সম্পর্কে ইশতিয়াক আহমেদ বলেন, ‘মানুষের জীবনে চাওয়া না থাকলে হয়তো কোনও গল্পই থাকত না। চাওয়াই মূলত মানুষকে গল্পের দিকে নিয়ে যায়। মানুষের চাওয়া যেমন অসীম, গল্পও অসীম। মানুষের চাওয়াগুলো যেমন পরস্পরের সাথে সম্পর্কযুক্ত তেমনি গল্পেরাও।’

ইত্তেফাক/বিএএফ