ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১১:৩৫

ময়মনসিংহ মেডিকেল (মমেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও ৬ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৩ জন, নেত্রকোণার ২ জন এবং টাঙ্গাইলের ১ জন। উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচজন, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর এবং সুনামগঞ্জের একজন করে।

সোমবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।’

খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ১০ জনের মৃত্যু

ফাইল ছবি। 

তিনি আরও বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউ’র ২০ জনসহ মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।’

অপর দিকে গত ২৪ ঘণ্টায় ৭০৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/এএএম