১০ দেশ ঘুরে ইউরো এখন ইংল্যান্ডে

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২২:০২

ইতালি, আজারবাইজান, আয়ারল্যান্ড, ডেনমার্ক, রাশিয়া, রোমানিয়া, স্পেন, হাঙ্গেরি, জার্মানি, নেদারল্যান্ডস ঘুরে ইউরো এখন ইংল্যান্ডে। লন্ডন শহরেই ওয়েম্বলি স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই আজ প্রথম সেমিফাইনাল, আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল এবং ১১ জুলাই ইউরোর ফাইনালের মঞ্চায়ন হবে।

আজ প্রথম সেমিফাইনাল হলেও নকআউটের এই ম্যাচ সব সময় বাঁচা-মরার লড়াই, অলিখিত ফাইনালের লড়াই। ইউরোর সব বাঁধা পেরিয়ে আজ অলিখিত ‘ফাইনালে’ মুখোমুখি হবে ইতালি এবং স্পেন। শুধু ইউরো নয় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশ স্পেন এবং ইতালি। দুই দেশের ঘরেই আছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি। ইতালি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬ বিশ্বকাপ জয় করেছে ইতালি। আর স্পেন বিশ্বকাপে প্রথম ট্রফি জয় করে ২০১০ সালে। ইউরোতে ইতালি একবার চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৬৮ সালে, আর স্পেন ১৯৬৪ সালে প্রথম বার ইউরোতে ২০০০ এবং ২০১২ ইউরোতে চ্যাম্পিয়ন হয়। ইউরোর সবচেয়ে বেশি ট্রফি স্পেনের ঘরে। ২০১৬ ইউরোতে স্পেনের অহমিকা ধাক্কা খেয়েছিল আজকের এই ইতালির কাছে। সেই ইতালিকে হারিয়ে আজ কি ফাইনালে উঠতে পারে স্পেন।  ইতালি এই ইউরোতে দুর্দান্ত ফর্মে রয়েছে। টানা ৩১ ম্যাচ জয়ের মালা গলা নিয়ে আজ রাত ১টায় মাঠে নামবে। ইতালির গলার মালা ছিড়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্পেন। আর স্পেনও মনে রেখেছে তারা শেষ ষোলর লড়াইয়ে ইতালি ২-০ গোলে স্পেনকে হারিয়ে কাদিয়ে দিয়েছিল। আজ স্পেন প্রতিশোধের নেশায় নামবে। একদিকে ফাইনালে উঠার লড়াই অন্য দিকে প্রতিশোধ। এই দুইয়ে মিলে ইতালি-স্পেনের ফুটবল যে উত্তাপ ছড়াবে তা  আর বলার অপেক্ষা রাখে না।

ইতালি-স্পেন মানেই ফুটবলের দ্বৈরথ। দুই দলের সবচেয়ে বড় কারিগর হচ্ছে দুই কোচ। ইতালির আছে রবার্তো মানচিনি। এই কোচের হাতে পড়ে ইতালির ফুটবল ধ্বংসস্তূপ হতে উঠে আসছে। মানচিনির হাতে পড়ে ইতালির ফুটবল এখন নতুন যুগে পা বাড়িয়েছে। চার বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি-রাশিয়া বিশ্বকাপের মূল পর্বেই উঠতে পারেনি। তলানিতে চলে যাচ্ছে ইতালির ফুটবল গৌরব।

মানচিনির হাতে ইতালির ফুটবলে নতুন প্রদীপ জ্বলছে। মানচিনি চায় ইউরো দিয়ে ইতালির ফুটবল দর্শকের মুখে হাসি ফোটাতে। সেই চ্যালেঞ্জ নিয়ে ইউরোতে একের পর এক ম্যাচ জিতে আজ সেমিফাইনালে।

ইতালির ফুটবল আরেকটি ইউরোর ফাইনালে উঠতে পারবে কি না সেটা পরের ব্যাপার। তবে স্পেন কোচ লুইস এনরিখ মরিয়া ১১ জুলাই ফাইনালের টিকিট পেতে। স্পেনের খেলোয়াড়রা জানে ইতালি কীভাবে একটা একটা করে জয় তুলে নিয়েছে। তাদের কৌশল সম্পর্কে জানা আছে স্প্যানিশ ফুটবলারদের। সেই শক্তি আর সামর্থ্যের কথা খেলোয়াড়দের কানে তুলে দিয়েছেন কোচ লুইস এনরিখ।