পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:১৭

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টানা ১৭ দিন হাসপাতালে কোমায় থাকা বাংলাদেশি নাগরিক মিজানুর রহমান (২৭) না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার (৫জুলাই) পর্তুগালের লিসবনের সান্তাামারিয়া হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিজানুরের বাড়ি সিলেটের মোগলাবাজার থানায়।

No description available.

মিজানুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পর্তুগালের লিসবনের সান্তাামারিয়া হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডাক্তার রিকবেন্ত জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু ১৭ দিন কোমাতে থাকার পর, আজ লিসবন সময় সকাল ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১৯ জুন শনিবার দুপুর ১টায় পর্তুগালের রাজধানী লিসবনের আলকান্তা নামক স্থানে ইলেকট্রিক বাইসাইকেলে চলন্ত অবস্থায় ব্রেকের তার ছিঁড়লে, সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার স্বীকার হন পর্তুগাল প্রবাসী মিজান।

ইত্তেফাক/এমআর