রঙ বাংলাদেশ
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নতুন সংগ্রহ নিয়ে এসেছে। চমত্কার এই সংগ্রহে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, স্কার্ট-টপস, পাঞ্জাবি, টি-শার্ট। এই সংগ্রহে একটি মোটিফকেই নানা আঙ্গিকে ব্যবহার করা হয়েছে। আর সেই মোটিফ হলো ফ্লোরাল। রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড ওয়েস্ট রঙের পোশাকেও থাকছে ভালোবাসার ছোঁয়া। উত্সবের পরিপূর্ণতার জন্য পাবেন যুগল আর পরিবারের সবার জন্য একই থিমের পোশাক। ভালোবাসার সঙ্গে লাল রঙের বিশেষ সম্পর্ক আছে। আর বাঙালির কাছে ভালোবাসা প্রকাশে লালের চেয়ে ভালো রং আর কিছু হতে পারে না।
নিপুণ
বছরের পালা বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় হালের ফ্যাশন। নতুন বছরের সঙ্গে সঙ্গে ফ্যাশনেও আসে নতুনত্ব, তাই এবারের ভালোবাসা দিবসে নিপুণ ক্র্যাফটস নিয়ে এসেছে নতুন ডিজাইন। সাধারণত ভালোবাসা দিবসে আমরা লাল রং ব্যবহার করে থাকি, কিন্তু এবার হালের ফ্যাশনের ভিন্নতার সঙ্গে সঙ্গে যেখা যাবে রঙের নতুনত্ব। এবারের ভ্যালেন্টাইনস কালেকশনে রং হিসেবে প্রাধান্য পেয়েছে নীল, কমলা, মেরুন ও গোলাপি ইত্যাদি।
উচ্চতর প্রশিক্ষণ নিতে বিদেশ গেলেন তৃতীয় লিঙ্গের দুজন
উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের দুই সদস্য শাম্মী ও নিশাত গত ৩১ জানুয়ারি বৃত্তিমূলক উচ্চতর প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারতের কলকাতায় গিয়েছেন। সেখানে বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব প্রতিষ্ঠিত জাভেদ হাবিব একাডেমিতে কেশসজ্জায় আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ নেবেন তারা। ‘মাসব্যাপী প্রশিক্ষণ শেষে শাম্মী ও নিশাত নিজেদের আন্তর্জাতিকমানের হেয়ার স্পেশালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে আশা করছেন উদ্যোক্তরা। এক মাস পরে যখন বাংলাদেশে ফিরে আসবে তখন ওরা হবেন অন্য শাম্মী ও নিশাত। সমাজ ওদের সম্মান করবে। ওদের সেবা গ্রহণ করে মানুষের ধারণা পাল্টাবে,’ বলছিলেন দুজনকে ভারত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা উত্তরণ ফাউন্ডেশনের সমন্বয়কারী এমএম মাহবুব হাসান।
কে ক্র্যাফট
উচ্ছলতা-উজ্জ্বলতায় ভরা ভালোবাসা দিবসের নতুন নতুন পোশাকের কালেকশন সাজিয়েছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্র্যাফট। তাদের কালেকশনে থাকছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, টপস, কুর্তি, স্কার্ট-টপস, সালোয়ার-কামিজ, শার্ট, কটি ইত্যাদি। এছাড়াও থাকছে যুগল পোশাকের বিশেষ আয়োজন। রং হিসেবে প্রাধান্য পেয়েছে ম্যাজেন্টা, লাল, বেগুনি, গোল্ডেন ইয়েলো, অরেঞ্জ ও ব্রিক রেড। পোশাকগুলোর ডিজাইন, কম্পোজিশন ও কালারে থাকছে তারুণ্যের অনুভূতি আর এ কালেকশনের যৌক্তিক মূল্যসীমা ক্রেতাদের দেবে স্বাচ্ছন্দ্য।
নেদারল্যান্ডের ব্র্যান্ড ‘কেওন’
ঢাকার বনানী রাজউক মাঠে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ইন্টারন্যাশনাল ওয়েভার ফেস্ট ২০১৯। এ আয়োজনে এসেছিল হেয়ার কেয়ার, হেয়ার কালার ও হেয়ার ট্রিটমেন্ট পণ্যের বিশ্বখ্যাত নেদারল্যান্ডের ব্র্যান্ড ‘কেওন’। বিশ্বের ৭০টিরও বেশি দেশে তাদের পণ্যের সমাদর রয়েছে। বাংলাদেশে কেওন পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান জ্যায ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইয়াসমিন জাভেদ ও নাদিম জাভেদ ঐহিত্যবাহী তাঁত শিল্পের উন্নয়নে এগিয়ে এসে এ উত্সবকে প্রদান করেছে বৈশ্বিক অবয়ব। দিনব্যাপী এ আয়োজনে তাদের স্টলে পাওয়া গেছে কেওন পণ্যসামগ্রী।
বিশ্বরঙ
ভ্যালেন্টাইনস ফ্যাশনে লাল, নীলসহ উজ্জ্বল রঙকে প্রাধান্য দিয়েছে বিশ্বরঙ। শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, শীতের শাল ইত্যাদিতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। আর রয়েছে স্ক্রিনপ্রিন্ট, টাইডাই, এমব্রয়ডারি, অ্যাপলিকের কাজ। সব পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে ভালোবাসার নানা মোটিফ। সুতরাং বিশ্ব ভালোবাসা দিবসে ক্রেতারা সহজেই প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন বিশ্বরঙ উপহার সামগ্রীর মাধ্যমে।
ফড়িং
বসন্ত ও ভালোবাসা দিবসকে মাথায় রেখে ফ্যাশন হাউস ফড়িং তরুণ-তরুণী, প্রেমিক-প্রেমিকা ছাড়াও পরিবারের সবার জন্য ডিজাইন করেছে বেশকিছু পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি। শীত ও দিবসের কথা চিন্তা করে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, গোলাপি, নীল, হলুদ, টিয়া, সাদা, কমলা, কালো, সবুজ, আকাশি প্রভৃতি।
বিশ্বখ্যাত ব্র্যান্ডের চশমা নিয়ে বনানীতে
বিহি ভিশন কেয়ার
বিশ্বখ্যাত ব্র্যান্ডের সব চশমার ফ্রেম ও সানগ্লাসের বিপুল কালেকশন নিয়ে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ আই হসপিটাল ইনস্টিটিউট (বিহি) ভিশন কেয়ার ফ্লাগশিপ স্টোর। সরাসরি আমদানিকৃত ফ্রেম ও সানগ্লাসের এই ফ্লাগশিপ স্টোরের উদ্বোধন করেছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ শ্রীলংকার রাষ্ট্রদূত ক্রিসানথি ডি সিলভা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান, জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার আতাহার আলী খানসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। শ্রীলংকার শীর্ষস্থানীয় আইকেয়ার সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ভিশন কেয়ার ও বাংলাদেশের স্বনামধন্য চক্ষু হাসপাতাল বাংলাদেশ আই হসপিটালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বিহি ভিশন কেয়ার ফ্লাগশিপ স্টোরটি বনানীর ৫৭, কামাল আর্তাতুক এভিনিউয়ের সুবাস্তু সুরাইয়া ট্রেড সেন্টারে নিচতলায় অবস্থিত। এই শোরুমে গুচি, বস্, পোলার্ড. মাইকেল কর্স, ভার্সাচি, জর্জিয়ো, আরমানি, টম ফোর্ড, কার্টিয়ার, প্রাডা, মন্টব্লঙ্গ, ভোগ, মায় জিম, রে-বান, কারেরা, সিএইচই, পোলার সানসহ অনেক বিশ্বখ্যাত ব্র্র্যান্ডের চশমার ফ্রেম ও সান গ্লাসের বিপুল সমাহার রয়েছে।
ভালোবাসা দিবসে ঢাকা রিজেন্সির আয়োজন
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রির্সোট এবারও ‘ভ্যালেন্টাইনস ডে’ উদযাপন করার জন্য নানা আয়োজন করেছে। এরমধ্যে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠানটি হলো ‘রুফটপ রন্ডেভুজ’। এটি অনুষ্ঠিত হবে ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট—গ্রিল অন দ্য স্কাই লাইনে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। এবারের আয়োজটি একটু অন্যরকম। রাতের বুফে খাবারের সঙ্গে সঙ্গে অতিথিরা উপভোগ করতে পারবেন একটি মিনি কনসার্ট। সঙ্গে আরও থাকবে একজন বেহালাবাদক, যিনি অতিথিদের টেবিলে টেবিলে গিয়ে মিউজিক পরিবেশন করবেন। আর এই আয়োজনে যারা অতিথি হয়ে আসবেন, তাদের জন্য থাকবে ভ্যালেন্টাইনস পানীয়, টেবিলে ফুল ও চকলেট। উপহার হিসেবে ছবি তুলে সেটি ফ্রেমে বাধাই করে দেওয়া হবে। আর এ সবকিছুর জন্য লাগবে মাত্র ১০ হাজার টাকা (যুগল)। বিস্তারিত :০১৭১৩৩৩২৬৬৪।
