বেলারুশের বিরোধী নেতা ব্যাবারিকোর ১৪ বছরের কারাদণ্ড

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৯:৫৯

বেলারুশের একটি আদালত মঙ্গলবার জালিয়াতির অভিযোগে বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোর কট্টর সমালোচক ও বিরোধী নেতা ব্যাবারিকোকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। 

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়,  ৫৭ বছর বয়সী ব্যাবারিকোর টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করে তার সমর্থকরা জানিয়েছে যে, ভিক্টর ব্যাবারিকোকে ১৪ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

Belarus sentenced former presidential candidates to 14 years in prison –  Caymanislands News
 
সাবেক ব্যাংকার ব্যাবারিকোকে গত বছরের জুনে একটি বিতর্কিত  প্রেসিডেন্ট নির্বাচনের আগে গ্রেফতার করা  হলে  দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত হয় ও কয়েক মাস ধরে প্রাক্তন সোভিয়েতের এই  দেশটি অশান্ত হয়ে ওঠে।

ব্যাবারিকোর  প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা ছিল। তাকে তিন দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ধরা হয়।

ইত্তেফাক/এএইচপি