আলোকিত বীর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩১

আলম তালুকদার

 

বইয়ের টানে বইমেলাতে

করছে যারা ভিড়

তাদের আমি দেই উপাধি

খুব সাহসী বীর

বাসায় নিয়ে পড়ছে যারা

তারাও একটা পীর

তা না হলে কেমন করে

উঁচু করে শির

সবকিছুকে সামাল দিয়ে

শান্ত রাখে নীড়

বই কেনা তো বাজে খরচ

দেয় না মিঠা ক্ষীর

যুগটা আবার তুমুলভাবে

মোবাইল ফ্যান্টাসির

নরম করে বলল এসব

মামুন মুনতাসীর।

 

এই কারণে বইমেলাতে

করছে যারা ভিড়

তাদের আমি দেই ঘোষণা

আলোকিত বীর।