ঢাকায় চীনা দূতাবাসের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে টিকা উত্পাদন করতে চীনের টিকা উদ্ভাবনকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে। গতকাল মঙ্গলবার তার ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, চীন এ পর্যন্ত প্রায় ১০০ দেশে টিকা সরবরাহ করেছে এবং কোভ্যাক্সের ১ কোটি ডোজ টিকার প্রথম চালান সরবরাহ করবে। চীনা টিকাগুলো অনেক উন্নয়নশীল দেশের হাতে পৌঁছানো প্রথম টিকা। চীন বেশ কিছু উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে টিকা উত্পাদন এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেছে। তিনি লিখেছেন, চীনের তৈরি করোনা টিকার সুরক্ষা ও কার্যকারিতা ব্যাপকভাবে স্বীকৃত, যার ফলে চীনের টিকা আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে।
