অধ্যাপক : ধর, তুমি গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছ। একটা বাঘ তোমার সামনে এসে দাঁড়াল। এই মুহূর্তে তুমি কী করবে? ছাত্র : আমি আর কী করব। যা করার তা তো বাঘই করবে। একটি শিশু জীবনে কখনো সাপ দেখেনি। হঠাত্ দেখল একটা সাপ। সে চেঁচিয়ে উঠল, মা দেখ দেখ, একটা কুকুরের লেজ।