৫ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২৩ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ এবং ২৯ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: গার্নেট ও পান্না । জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো পদোন্নতি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। বিনিয়োগে সতর্ক থাকুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। নতুন পোশাক ক্রয় করতে পারেন। সংগীতশিল্পীদের জন্য দিনটি শুভ নয়। কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজেকে যথাযথভবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।
